284474

বন্দীদের জুমার নামাজ নিষিদ্ধ করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক।। ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের জুমার নামাজ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাসোসিয়েশনের বরাতে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এ খবর জানিয়েছে। ইসরায়েল কারা প্রশাসন নতুন এ ঘোষণায় দেশটির সকল কারাগারে শুক্রবার জুমার নামাজ যাতে না হয়, বিষয়টি কার্যকর করার নির্দেশনা দিয়েছে। তবে কী কারণে এ নিষেধাজ্ঞা আরোপ করা হল, এ বিষয়ে কোনও তথ্য দেয়নি।

গত জানুয়ারিতে ইসরায়েলি বাহিনী কারাগারের কয়েকটি ওয়ার্ডে হামলা চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দিকে আহত করেছে। তারপর থেকে ইসরায়েলের কারাগারে উত্তেজনা চলছে। ফিলিস্তিনের সরকারি সূত্রে জানা গেছে, ইসরায়েলের কারাগারে ৫ হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দী রয়েছে। যাদের মধ্যে ৫০০ জন প্রশাসনিক বন্দী ও ২৩০ জন শিশু।

ad

পাঠকের মতামত