ভোটের আগে শাড়ীর বাজারেই হেরে গেলেন মোদী! দেদারসে চলছে মমতা শাড়ী
ডেস্ক রিপোর্ট।। মোদী শাড়ি হিট। এবার বাজারে মমতার শাড়ি। আর সেটি পরে ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবিও তুলে ফেলেছেন তৃণমূল কাউন্সিলর অনন্যা চট্টোপাধ্যায়। কলকাতার ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা চট্টোপাধ্যায় যে শাড়িটি পরেছেন, তাতে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ছবি। ২০১৪ সালে এমন শাড়ি গুজরাটে ছড়িয়েছিল মোদীর মুখাবয়ব দিয়ে।
তৃণমূল কাউন্সিলরের কথায়, আমিও পরছি, মিমিকেও পরাব। বাংলার মেয়েরা তো পরছেই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেব। বুটিকের শিফনের শাড়ি পরে অনন্যার খোঁচা, নিন্দুকরা হাঁ করে দেখবে। বলে রাখি, যাদবপুরের তৃণমূল প্রার্থী মিমির সঙ্গে প্রচারে অংশ নিচ্ছেন অনন্যা চট্টোপাধ্যায়।




