284514

৭ বছরে ৩ গুণ বৃদ্ধি পেয়েছে অমিত শাহের স্ত্রীর সম্পত্তি

ডেস্ক রিপোর্ট।।  ২০১২ সালের হিসেব অনুযায়ী, অমিত-জায়া সোনালের মোট সম্পত্তির পরিমাণ ছিল ১১.৭৯ কোটি। মাঝে সাত বছরে সম্পত্তির পরিমাণ তিন গুণ বৃদ্ধি পেয়েছে। স্ত্রীর কাছে নগদ আছে ৭২ হাজার ৫৭৮ টাকা। বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের স্ত্রীর সম্পত্তির পরিমাণ বর্তমানে৩৮.৮১ কোটি টাকা। ভারতের গান্ধীনগর লোকসভা আসন থেকে এবার মনোনয়ন দাখিল করেছেন অমিত শাহ। নির্বাচন কমিশনে জমা দেওয়া সম্পত্তির হিসেব থেকেই এই তথ্য সামনে এসেছে। এই হিসেব বলছে, অমিত শাহ মনোনয়ন পেশ করার সময় তাঁর হাতে নগদ ছিল ২০ হাজার ৬৩৩ টাকা।

অমিত শাহ তার বি কম ডিগ্রি সম্পন্ন করার আগেই, মাঝপথে শিক্ষা গ্রহণ ছেড়ে দেন। গুজরাটের নারানপুরা কেন্দ্রেই এক সময় বুথ ম্যানেজার হয়ে রাজনৈতিক ক্যারিয়ারের সূচনা অমিত বাইয়ের। নির্বাচনী প্রচারণায় অমিতপুত্র জয় শাহের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী।

আশির দশকে বিজেপির হয়ে বুথ সামলাতেন অমিত শাহ। দলের সমর্থকদের ভোটকেন্দ্র পর্যন্ত নিয়ে আসাই ছিল তার কাজ। পাশাপাশি ভোটকেন্দ্রে কোনও নিয়মভঙ্গ হলে তা পোলিং অফিসারের নজরেও আনতেন তিনি। সে সময় অমিত শাহের সঙ্গে একই কাজ করতেন জগদীশ দেশাই। স্মৃতির কথা স্মরণ করে তিনি বলেন, ২৭ বছর আগে অমিতভাই আর আমি এই কাজ করতাম। বুথ পিছু বিজেপির ৭৫০-৯০০ ভোটারকে আমরা নিয়ে আসতাম। দলের কাজে অমিতের অসাধারণ আন্তরিকতা এবং কৌশলী পদক্ষেপই পরবর্তীকালে জগদীশ দেশাইদের সঙ্গে ফরাক গড়ে দেয় অমিত শাহের। ধীরে ধীরে ধাপ বেয়ে আজ তিনি বিজেপি সংগঠনের শিখরে। টাইমস অব ইন্ডিয়া

ad

পাঠকের মতামত