283587

বনানী অগ্নিকাণ্ড: মৃত দেহের পকেটে বেজে উঠলো মোবাইল রিংটোন (ভিডিও)

বনানী অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে। বনানীর ভবন থেকে উদ্ধার হওয়া অন্তত ৩০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ইউনাইটেড ও অ্যাপোলোসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।লাশটিকে ফায়ার সার্ভিসের মরদেহ কাভার করবার ব্যাগ দিয়ে ডেকে রাখা হয়েছে।ল্যাডার যখন মাটির কাছাকাছি আসলো, তখন নিচে থাকা একজন জানালেন, ব্যাগের ভিতর থেকে মোবাইলের সাউন্ড আসতেছে।

আরেকজন বলতেছে, কল রিসিভ করেন “হয়তো পরিবারের কেউ হবে”।এক জন ফায়ার কর্মী ব্যাগের চেইন খুললেন। ব্যাগের ভিতরে থাকা মৃত দেহের পকেট থেকে রিং বাজতে থাকা সে মোবাইল বের করলেন। কল রিসিভ করলেন। মোবাইল কানে লাগালেন। শুনতে পেলাম ,স্বজনের মোবাইলে অপরিচিত কারো কণ্ঠস্বর শুনে মোবাইলের অপর পাশের হাহাকার করে উঠা মা-বোন-সন্তান অথবা স্ত্রীর আর্তনাদ।

https://www.facebook.com/rashed.khan.bangladesh/videos/10214274457196040/

ad

পাঠকের মতামত