283591

বনানীতে আগুনঃ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানবতা দেখল রাজধানীবাসী!

রাজধানীর বনানীতে আগুন লাগার পর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবতা দেখলো রাজধানীবাসী। অগ্নিকাণ্ডের খবর পেয়েই তারা নিজের জীবনের কথা চিন্তা না করে উদ্ধার অভিযানে ছুটে যান।ভবনটিতে তাদের কোন আত্মীয়-স্বজন না থাকলেও মানবতারা আটকে পড়া বিপদগ্রস্ত মানুষকে উদ্ধারে এগিয়ে আসেন প্রাইম এশিয়া, সাউথ ইস্ট, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) ও সিটি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী।অগ্নিকাণ্ডের পর থেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাণের ভয় উপেক্ষা করে ঘটনাস্থলে ছুটে আসেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে তারাও উদ্ধার অভিযানে যোগ দেন।

এসময় শিক্ষার্থীদের কেউ ছুটে যান পানি নিয়ে। আবার কাউকে কাউকে কোলে করে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে দ্রুত হাসপাতালে পাঠাতে ব্যস্ত হয়ে পড়েন। এসময় অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র আবদুল্লাহ যোবায়ের বলেন, আগ্নিকাণ্ডের সময় তিনি বাসায় পড়াশোনা করছিলেন। টিভিতে আগুনের খবর পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে। আহাজারি দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি। ঝাঁপিয়ে পড়েন উদ্ধার অভিযানে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুন নেভাতে বর্তমানে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করলেও বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত অর্ধশতাধিক জনকে উদ্ধার করা হয়েছে। তবে মারা গেছে ১৯জন।

ad

পাঠকের মতামত