খাস জায়গা নিয়ে সংঘর্ষ, বাকিটা ইতিহাস
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারি খাস জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুত্বর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার সকালে বানিয়াচং উপজেলার কেন্দুয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দুয়া গ্রামের মো. ইলিয়াছ মিয়া (৫০) ও একই গ্রামের রহমত আলীর মধ্যে একটি সরকারি খাস জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার সকালে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।
এতে নারী-শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়। গুরুত্বর আহত অবস্থায় রহমত আলী (৫০), তোফাজ্জল হক (২৫), রাজিয়া আক্তার (৪৭), রিপন মিয়া (১২) ও তাজুল ইসলামসহ (৫০) ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ মোবারক জানান- ‘একটি খেলাঘরের জায়গা (ধান তুলার মাঠ) নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে।’




