282717

আবরারকে চাপা দেয়া বাসের চালক ও সহকারী গ্রেপ্তার

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরীকে চাপা দেওয়া সু-প্রভাত বাসের চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চাঁদপুর ও ঢাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- চালক ইয়াসিন ও চালকের সহকারী ইব্রাহীম। ইয়াসিন ওই বাসের কন্ডাক্টর। আবরারকে চাপা দেওয়ার সময় তিনিই বাস চালাচ্ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (উত্তর) মশিউর রহমান বলেন, ঘটনার দিন সুপ্রভাত বাস আবরারকে চাপা দেওয়ার কিছুক্ষণ আগে মিরপুর গার্লস আইডিয়ালের এক শিক্ষার্থীকে চাপা দেয়। ওই শিক্ষার্থীকে চাপা দিয়ে ইয়াসিন বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছিলেন। পালানোর সময় বসুন্ধরার সামনে নদ্দায় বাসটি আবরারকে চাপা দেয়। ঘটনাস্থলেই আবরার নিহত হন।তিনি জানান, ঘটনার পর তারা দুজনেই পালিয়ে যান। ডিবি পুলিশ এদের যোগসূত্র পেয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে।

এদিকে গত ১৯ মার্চ প্রগতি সরণিতে বসুন্ধরা আবাসিক এলাকার গেটের সামনে বাসচাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার। এরপরই রাস্তায় নেমে প্রতিবাদ জানায় শিক্ষার্থীা। দুদিন আন্দোলনের পর ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, বিইউপির ভিসিসহ প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক হয়। বৈঠকে শিক্ষার্থীদের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি উত্থাপন করা হয়।

এর মধ্যে অন্যতম— সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে আবরার আহমেদ চৌধুরীর নিহতের বিষয়ে অভিযোগপত্র দাখিল, ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালক যেন সড়কে না আসে প্রভৃতি। ছাত্রদের দাবিগুলো মেয়রের বিবেচনার আশ্বাসে আগামী ২৮ মার্চ পর্যন্ত আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।

ad

পাঠকের মতামত