283000

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে মাদ্রাসাছাত্রীর অনশন

জেলা প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক মাদ্রাসাছাত্রী (১৬)।আজ বুধবার দুপুর ১২টার দিকে সে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়। ওই মাদ্রাসাছাত্রী জানায়, একই গ্রামের শামীম হোসেনের (২২) সঙ্গে প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল ওই মাদ্রাসাছাত্রীর। এর এক পর্যায়ে বিয়ের প্রলোভনে শামীম তাকে নিয়ে বিভিন্নস্থানে রাত্রিযাপন করেন। কিন্তু সম্প্রতি ওই ছাত্রীকে বিয়ে করতে অস্বীকার করছেন শামীম।তাই ওই ছাত্রী নিরুপায় হয়ে অনশন শুরু করেছে।

দিগদাইড় ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মুক্তিযোদ্ধা খাজা নাজিম উদ্দিন প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন। সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি জানেন না বলে জানান।

ad

পাঠকের মতামত