মুজিব কোর্ট পরায় ছাত্রকে কলার ধরে টানতে টানতে পেটালেন শিক্ষক
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভুয়াপুরে মুজিব কোর্ট পরে স্কুলে আসায় এক ছাত্রকে মুজিব কোর্টসহ কলার ধরে টানতে টানতে পিটিয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষক। বৃহস্পতিবার উপজেলার ভূঞাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন চলার সময় এ ঘটনা ঘটে। স্কুলের প্রধান শিক্ষকের নাম মহিউদ্দিন। পিটুনির শিকার স্কুল ছাত্রের নাম সোহাইন আদনান সম্পদ। সে অস্টম শ্রেণির ছাত্র।
প্রধান শিক্ষক স্কুল ছাত্রকে মারতে মারতে বলেন, কুত্তার বাচ্চা তুই মুজিব কোর্ট পরে এসেছিস কেন, আমার এখানে এসব মুজিব কোর্ট ফোট চলবে না, যা এ কোর্ট ফোট খুলে রেখে আয়। বঙ্গবন্ধুর প্রতি এমন আচরণে ছেলেটির মনে আঘাত লাগে এবং সে কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। এরপর বিষয়টি জানাজানি হলে স্কুলের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বাসভবন ভাঙচুর করে। খবর পেয়ে ভুয়াপুর থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সূত্র: বাংলাদেশ জার্নাল




