278066

ডিবির সোর্স গ্রেপ্তার শিশু ধর্ষণের অভিযোগে

নিউজ ডেস্ক।। রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁও এলাকায় আট বছরের এক শিশু পাশবিক নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় আজ শুক্রবার বিকেলে শাহ আলম ওরফে ফরমা আলম (৫০) নামে ডিবি পুলিশের এক সোর্সকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার মূল নায়ক আব্দুর রব (৫০) এখনো রয়েছে ধরা-ছোঁয়ার বাইরে। গুরুতর আহত শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

শিশুটির মা জানায়, সপরিবারে তারা সবুজবাগের দক্ষিণগাও এলাকায় থাকেন। তার মেয়ে স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী। স্কুল বন্ধ থাকায় পাশের বাসার ছাদে খেলার কথা বলে আজ সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়। এক ঘণ্টা পর রক্তাক্ত অবস্থায় বাসায় ফিরে আসে। ভয়ে প্রথমে ঘটনার বিষয়ে কিছুই বলছিল না শিশুটি। পরে সে তার মায়ের কাছে বলে, প্রতিবেশী আব্দুর রব শিশুটিকে ফুসলিয়ে তার ঘরে নিয়ে শারীরিক নির্যাতন করেছে।

শিশুটির মা আরও জানায়, ধর্ষণকাণ্ডে সহযোগিতা করেছেন ফরমা আলম। গুরুতর আহতাবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় মুগদা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দুপুরে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করে তার স্বজনরা।

ঢামেক হাসপাতালের গাইনি ওয়ার্ডের কর্তব্যরত এক চিকিৎসক জানায়, শিশুটি বর্তমানে শকে আছে। প্রাথমিকভাবে মনে হয়েছে সে পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। স্বজনদের রক্ত জোগাড় করতে বলা হয়েছে। ৪৮ ঘণ্টার আগে শিশুটির বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মফিজুল আলম জানান, এ ঘটনায় জড়িত আলম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রব নামে অভিযুক্ত অন্যজনকেও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ad

পাঠকের মতামত