নিউজিল্যান্ডের মসজিদে ভয়ানক হামলার ভিডিও দেখুন
নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে জুমার নামাজের সময় বন্দুকধারীদের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৪৯ হয়েছে বলে জানান পুলিশ কমিশনার মাইক বুশ। শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন বলে জানায় বিবিসি, নিউ জিল্যান্ড হেরাল্ড।বুশ বলেন, ডিন্স এভিনিউর আল নূর মসজিদে ৪১ জন এবং লিনউড এলাকার অন্য মসজিদে সাত জন নিহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা গেছেন। নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশি।
নিউজিল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান ভুইয়া বলেন, নিহতদের মধ্যে দুজন হলেন- স্থানীয় লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবদুস সামাদ ও তার স্ত্রী। নিহত আরেকজন হলেন- গৃহবধূ হোসনে আরা ফরিদ। নিহত ড. সামাদ বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন। শফিকুর রহমান ভুইয়া আরো জানান, মসজিদে হামলার ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। এছাড়া গোলাগুলির ঘটনার পর থেকে তিন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন।
তুলনামূলকভাবে নিউজিল্যান্ড শান্তিপ্রিয় দেশ হিসেবেই পরিচিত। সেখানে এ ধরনের ঘটনা সবাইকে হতভম্ব করেছে। ঘটনার পর পরই বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা হোটেলে ফিরে আসেন। তাদের এখন হোটেল থেকে বের হতে নিষেধ করা হয়েছে। শনিবার এই হ্যাগলি ওভাল মাঠে বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট হওয়ার কথা ছিল। কিন্তু এ হামলার পর বাতিল করা হয় ম্যাচটি। দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই হামলার ভিডিও
https://www.youtube.com/watch?v=p29gxR0SIvA
https://www.youtube.com/watch?v=yIUMNX1wLqQ




