শ্বেতাঙ্গ সন্ত্রাসীর হেলমেটে বসানো ক্যামেরায় গুলির দৃশ্য লাইভ
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদের হামলাকারীর হেলমেটে ক্যামেরা বসানো ছিল। ওই ক্যামেরা দিয়ে এলোপাতাড়ি গুলির দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়েছে।স্বয়ংক্রিয় শটগান ও রাইফেল দিয়ে গুলি চালানো ওই শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী ভিডিওতে নিজের নাম ব্রেটন ট্যারেন্ট বলে উল্লেখ করেছেন।ক্রাইস্টচার্চের ডিন্স এভিনিউতে আল নূর মসজিদের দিকে গাড়ি চালিয়ে যাওয়ার সময় ওই সন্ত্রাসী সরাসরি সম্প্রচার শুরু করেন।
বিভিন্ন সামাজিক মাধ্যমে হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে। পুলিশ ওই ভিডিও সরিয়ে নিতে কাজ করছে বলে খবরে বলা হয়েছে।ওই ভিডিও না ছড়াতে কঠোর নির্দেশ দিয়ে পুলিশ বলছে, এ হামলার ঘটনার চরম বিপর্যয়কর ভিডিওগুলো অনলাইনে ছড়িয়ে পড়া নিয়ে পুলিশ সচেতনভাব কাজ করছে।অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী একজন ডানপন্থী সন্ত্রাসী। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একজন সহিংস ডানপন্থীর এ হামলার ঘটনায় আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ক্রাইস্টচার্চের আল নুর মসজিদের ওই হামলাকারী অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী চরমপন্থী বলে তিনি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন। শুক্রবার জুমার নামাজ চলার সময় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। হামলায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত এক নারীসহ চার ব্যক্তিকে আটক করা হয়েছে। আটকের সময় তাদের একজন সুইসাইড ভেস্ট পরা অবস্থায় ছিলেন।
https://www.youtube.com/watch?v=5NjcqUkidKc




