ড্যাফোডিল ইনষ্টিটিউট অব আই টি (ডি আই আই টি) এর ৩ দিন ব্যাপি বর্ণাঢ্য আয়োজন “ক্যাম্প ফর লাইফ”
“চলো এই মুহূর্তটাতে জীবন্তভাবে বাঁচি, জীবনের মতো করে বাঁচি” এই স্লোগান নিয়ে ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত হলো ড্যাফোডিল ফ্যামিলি-এর অঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি এর সর্ববৃহৎ “ ক্যাম্প ফর লাইফ ” অনুষ্ঠান। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাসে ৩ দিন ব্যাপী এই ক্যাম্প হয় গত ৬,৭,৮ই মার্চ, ২০১৯।
প্রথম দিন ডি আই আইটির অধ্যক্ষ মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম মাহবুবুল হক মজুমদার উপস্থিতিতে “ ক্যাম্প ফর লাইফ ” উদ্ভোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম¥দ নুরুজ্জামান, প্রধান অপারেটিং কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন এবং ডি আই আই টির উপদেষ্টা প্রফেসর ড. মোস্তফা কামাল, ।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দ
প্রধান অতিথি প্রফেসর ডঃ এস.এম.মাহবুবুল হক মজুমদার তার উদ্বোধনী বক্তব্যে “ ক্যাম্প ফর লাইফ ” অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের জীবনে এর গুরুত্ব তুলে ধরেন। এই প্রশিক্ষণ তাদের আত্বশুদ্ধি ও পরিমার্জিত জীবন এর আহবানে উজ্জীবিত করে উন্নত মনন,মেধা ও চরিত্র গঠনের মাধ্যমে জীবনে অনুপ্রাণিত হয়ে সমাজ, দেশ তথা একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার আহবান জানান।
তিনদিন ব্যাপি অনুষ্ঠানমালার মধ্যে ছিল উদ্যোগক্তা উন্নয়ন, দূযোর্গ ব্যবস্থাপনা কর্মশালা, সামাজিক সচেতনতা, খেলাধুলা , ক্যাম্প ফায়ার,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা পুরস্কার বিতরন।

নৃত্য পরিবেশন করছে ডি. আই আই টির -ছাত্র-ছাত্রী
২য় দিন অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মোহাম্মদ সবুর খান। তিনি ডি আই আই টির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন ড্যাফোডিল ফ্যামিলির সূচনালগ্ন থেকে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পর্দাপন শুরু করে ডি আই আই টি। এই প্রতিষ্ঠানের এমন একটি উদ্যোগকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। এই কর্মকান্ডের সম্পৃক্ত আয়োজকদের ভুয়সী প্রশংসা করেন এবং আগামীতে এর ধারা অব্যাহত রাখার জন্য ডি আই আই টিকে আহবান করেন।
তিনি আরো বলেন, ডি আই আই টি এই “ ক্যাম্প ফর লাইফ ” আয়োজন করে এক অনন্য উদাহরন সৃষ্টি করেছে, যা জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে পরিচালিত কলেজ, ইনস্টিটিউট এবং বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অনুকরনীয় হবে। তিনি আরো বলেন, এই আয়োজন ছাত্রছাত্রীদের ভবিষৎ বাধা মোকাবেলায় সহায়ক হবে।

সমাপনী অনুষ্ঠানে ডি. আই আই টির শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্র-ছাত্রী
এই সময় তিনি, ডি আই আই টিতে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন এবং ক্যাম্প পরিদর্শন করেন। এছাড়া ৮ই মার্চ সমাপনী দিন ড্যাফোডিলের এই শিক্ষা প্রতিষ্ঠানটির দায়িত্বরত শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের মূল্যবান বক্তব্য এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে “কাম্প ফর লাইফ” এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপনী ঘোষনা করা হয়।




