277007

দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে ছাত্র সংসদ নির্বাচন হবে। এ জন্য সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলেও জানান তিনি।তিনি বলেন, বর্তমান যে বিদ্যমান ব্যবস্থাটা আছে সেটাতে যে পরিবর্তনগুলো আনা দরকার সেটি না এনেই তো আমি এই পদক্ষেপগুলো নিতে পারছি না।

কোচিং বাণিজ্য সম্পর্কে তিনি বলেন, হঠাৎ করে কোচিং বাণিজ্য বন্ধ করা সম্ভব নয়।আমি বলবো অবশ্যই কোচিং বাণিজ্য সবসময়ের জন্য বন্ধ থাকা উচিৎ। সেটা কোনোভাবেই হওয়া উচিৎ নয়। কিন্তু বাকি যে ধরনের কোচিংগুলো আছে সেগুলোতে কারো কোনো আপত্তি থাকার কথা না।

সকল শিক্ষা প্রতিষ্ঠানের তাদেরও নিজেদের প্রস্তুতির ব্যাপার আছে, সিদ্ধান্তের ব্যাপার আছে। যেহেতু এটি একটি গণতান্ত্রিক ব্যবস্থা, আমরা সেখানে কারো উপর নিশ্চয়ই চাপিয়ে দিতে চাই না। আমরা চাই সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই চর্চাটা হোক।

ad

পাঠকের মতামত