276892

স্কুলজীবনেই ছাত্রলীগের রাজনীতিতে আসেন ভিপি নুর

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে বিজয়ী হয়েছেন কোটা আন্দোলনের নেতা নুরুল হক নুর। তাকে অনেকেই কোটা সংস্কার আন্দোলনকারী নেতা হিসেবে চেনে। নুরের বাবা ইদ্রিস হাওলাদার বর্তমানে কৃষি কাজের পাশাপাশি উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বুধবার বাজারে একটি চায়ের দোকান দিয়ে সংসার চালান। ১৯৯১ সালে নুরে বাবা ৪নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়েছিলেন। ওই সময় তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও গত ১০ বছর তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। তবে তিনি বর্তমানে আওয়ামী লীগের একজন সক্রিয় সমর্থক বলে জানান স্থানীয়রা আওয়ামী লীগের নেতারা।

নুরের স্কুল শিক্ষক চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও চর বিশ্বাস ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক জানান, বাড়ির পাশের মধ্য চর বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শেষ করে পার্শ্ববর্তী চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে নুর গাজীপুরে চলে যান।

আবু বক্কর আরও জানান, ৭ম শ্রেণিতে পড়ার সময় বিদ্যালয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক হিসেবে ছাত্রলীগের একজন সক্রিয় নেতা ছিল নুর। পরে গাজীপুরের কালিয়াকৈর গোলাম নবী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। এরপর উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন।

চর বিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. তোফাজ্জেল হোসাইন বাবুল জানান,নুরের বয়স যখন ৫ বছর তখন তার মা মারা যান। পরে নুরের বাবা দ্বিতীয় বিবাহ করে রাজনীতি ছেড়ে কৃষিকাজ করে সংসার চালান। বর্তমানে নুরের বাবা আওয়ামী লীগের একজন সক্রিয় সমর্থক এবং মিছিল মিটিংয়ে যোগ দিয়ে আমাদের সাথে বিভিন্ন কর্মসূচি পালন করেন।

তিনি বলেন, নুর সব সময়ই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। বাড়িতে এলে স্থানীয় ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিত। চর বিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাতেম আলী মাস্টারের মেয়ে মরিয়ম আক্তারকে বিয়ে করেন নুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হওয়ার পর নুর থাকতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে। এই হল ছাত্রলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদকও ছিলেন তিনি। পরে কোটা সংস্কার আন্দোলনে জড়িয়ে ছাত্রলীগ থেকে ছিটকে পরেন ভিপি নুর।

ছেলের ডাকসুর ভিপি হওয়ার খবর শুনে তিনি বলেন, ছেলের বিজয়ে আমার এলাকার সর্বস্তরের জনগন খুব খুশি। এ বিজয় আপনাদের সকালের। আমরা গর্বিত। আমার ছেলে ভবিষ্যতে যাতে বড় কিছু হতে পারে তার জন্য সবাই দোয়া করবেন।

ad

পাঠকের মতামত