275511

ভোট দেওয়া ব্যালট মিলল বাক্সে, প্রভোস্ট অবরুদ্ধ

নিউজ ডেস্ক।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলে ভোটগ্রহণ শুরুর আগেই বাক্সে ভোট দেওয়া ব্যালট পাওয়ার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় ওই হলের প্রভোস্টকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। সংশ্লিষ্ট হলের শিক্ষার্থীদের অভিযোগ, আজ সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর আগে তারা নির্বাচনী কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার দেখতে চান। কিন্তু তারা সে সময় ব্যালট দেখাতে তাদের অস্বীকার করেন। পরে শিক্ষার্থীদের চাপের মুখে ব্যালট বাক্স খুলতে বাধ্য হন কর্মকর্তারা। সে সময় ব্যালট বাক্সে ভোট দেওয়া ব্যালট পান তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সোমবার সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে দুপুর ২টা পর্যন্ত। উৎস: দৈনিক আমাদের সময়।

ad

পাঠকের মতামত