275726

নতুন করে ভোটের দাবি হাস্যকর: ছাত্রলীগ

সিল মেরে ব্যালট বাক্স ভর্তি, সাধারণ শিক্ষার্থীদের ভোট প্রদানে বাধা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মারধরসহ নানা অনিয়মের অভিযোগে ছাত্রলীগ ছাড়া সবকটি প্যানেল ভোট বর্জন করেছে।নতুন করে ডাকসু নির্বাচন চেয়ে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও তার তাদের সমর্থকরা। একই সঙ্গে ভিসির পদত্যাগ দাবি করেছে তারা।তবে সব সংগঠনের এ দাবিকে হাস্যকর বলে অভিহিত করেছেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

সোমবার বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনে ছাত্রলীগের পক্ষ থেকে সহসভাপতি (ভিপি) পদের এই প্রার্থী এ কথা বলেন।তিনি বলেন, অনেকে নতুন করে ভোটের কথা বলছেন। এটা হাস্যকর। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিবেচনা করতে চাইলে সেটা তাদের ব্যাপার। আমরা গণতন্ত্রের পক্ষে, তাই আমরা নিয়ম মেনে নির্বাচনে অংশ নিয়েছি।

শোভন বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের প্যানেলের ভিপি প্রার্থী নূরুল হক নূর ল্যাবএইড হাসপাতালে আছেন। সেখানে তাকে গিয়ে দেখে এসেছি। তার শরীরের তাপমাত্রা বেশি। চিকিৎসক বলেছেন, তার শরীরে কোনো আঘাত নেই।

ad

পাঠকের মতামত