ডাকসু নির্বাচন: ছাত্রলীগ-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ
নিউজ ডেস্ক।। নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে বড় দু’টি ছাত্র সংগঠনের ভিপি প্রার্থীরা। ছাত্রলীগের ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন দাবি করেছেন নির্বাচন সুষ্ঠু হচ্ছে এবং তারা জয়ের ব্যাপারে আশাবাদী। অন্যদিকে ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমানের দাবি, হলে হলে ভোট ডাকাতির নির্বাচন হচ্ছে। রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, আমি জয়ের ব্যাপারে খুবই আশাবাদী। বাংলাদেশ ছাত্রলীগকে শিক্ষার্থীরা তাদের নিজেদের সংগঠন মনে করে। দশরত্ন শেখ হাসিনার দিকে তাকিয়ে শিক্ষার্থীরা ছাত্রলীগকে তাদের ভোট প্রদান করবে।
এদিকে মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিটি হলেই ভোট ডাকাতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যেই কুয়েত মৈত্রী হলে এ ঘটনার প্রমাণ পাওয়া গেছে। আমরা জগন্নাথ হলসহ আরো বেশ কিছু হলে গতরাতেই এ ধরণের ঘটনার অভিযোগ পেয়েছি।




