সিল দেওয়া ব্যালট উদ্ধার : কুয়েত-মৈত্রী হলে ভোটগ্রহণ বন্ধ (ভিডিও)
নিউজ ডেস্ক।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদের ভোটগ্রহণে কুয়েত-মৈত্রী হলে শিক্ষার্থীদের সহায়তায় সীল মারা ব্যালট উদ্ধার করেছে প্রশাসন। সোমবার সকাল ৯ টায় বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল থেকে এ ব্যালট পেপার উদ্ধার করা হয়। খোজঁ নিয়ে জানা যায় ভোটগ্রহণ শুরুর আগে ভোটাররা ব্যালট পেপারা দেখতে চান। কর্তৃপক্ষ তা দেখালে অস্বীকৃতি জানালে একপর্যায়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা নিজেরাই বস্তাবন্দি ব্যালট পেপার খুঁজে বের করে। এদিনে হলের সামনে এ নিয়ে বিক্ষোভ করছে সাধারণ ছাত্রীরা। কয়েকজন জানান, এসব সীল মারা ব্যালট পেপার ছাত্রলীগ সমর্থিত প্যানেলের। উৎস: আমাদের সময়.কম।
https://www.facebook.com/vampireclub2016/videos/563730830814725/?v=563730830814725




