মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন উপলক্ষে দূতাবাসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ডেস্ক রিপোর্ট।। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ৯ মার্চ শনিবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত বঙ্গবন্ধু ও শীর্ষক বাংলাদেশ শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় ৫ থেকে ১৩ বছর বয়সী প্রায় ২৮ জন শিশুরা প্রতিযোগিতায় অংশ নেয়।
দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সন্তানদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বঙ্গবন্ধু ও শীর্ষক বাংলাদেশকে জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন দূতাবাসের শ্রম শাখার প্রথম সচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ফলাফল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ১৭ মার্চ অনুষ্ঠিত হবে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, প্রথম সচিব কন্স্যুলার মো. মাসুদ হোসেইন, প্রথম সচিব বাণিজ্য মো. রাজিবুল আহসান, পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মো. মশিউর রহমান তালুকদার, শ্রম শাখার ২য় সচিব মো. ফরিদ আহমেদ সহ দূতাবাসের সকল কর্মকর্তা বৃন্দ। এ ছাড়া উপস্থিত ছিলেন, কমিউনিটি নেতা রাশেদ বাদল, মাসুদ রানা, রেহাদুজ্জামান, মুশফিকুর রহমান রিয়াজ প্রমূখ।




