273949

সৃষ্টিকর্তা নারীকে শ্রেষ্ঠত্ব দিয়েই তৈরি করেছেন: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক।। বৃহস্পতিবার (০৭ মার্চ) সকালে রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০১৯’ উপলক্ষে জাতীয় অধ্যাপক ডা. শাহেলা খাতুনকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সামাজিকভাবে নানা প্রতিবন্ধকের শিকার হতে হয়। এসব প্রতিবন্ধকতা দূর করতে আমাদের মানসিকতার পরিবর্তন জরুরি।

শিক্ষামন্ত্রী বলেন, নারীকে সৃষ্টিকর্তা শ্রেষ্ঠত্ব দিয়েই তৈরি করেছেন। মানুষের জন্ম হয়েছে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তিনি বলেন, ‘নারীই কেবল গর্ভধারণ করতে পারে। প্রতিটি জন্মের সময় নারী মৃত্যুর ঝুঁকিতে থাকেন। স্রষ্টা কেন নারীকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন? কারণ নারীই এই ভার বহন করতে সক্ষম। এই দিক দিয়ে নারীই শ্রেষ্ঠ। নারী এই ক্ষেত্রে সক্ষম, অন্য কেউ এই ভার বহন করতে পারবে না।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘ভাষাও অনেক ক্ষেত্রে জেন্ডার ব্যালেন্সড নয়। যেমন ডাইনি, পেত্নী, শাঁকচুন্নির মতো শব্দের কোনো পুরুষ বাচক শব্দ নেই।’

গ্রিন লাইফ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এম. এ আজহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, এশিয়াটিক সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক মাহফুজা খাতুন ও জাতীয় অধ্যাপক ডা. শায়লা খাতুন প্রমুখ বক্তব্য দেন।

ad

পাঠকের মতামত