273526

বনেটে ঝুলন্ত যুবককে নিয়ে ২ কিমি গাড়ি চালালো চালক (ভিডিও)

ডেস্ক রিপোর্ট।। ব্যস্ত রাস্তার মধ্যে দ্রুতগতিতে ছুটছে যানবাহন। আর এর মধ্য দ্রুতগতিতে এঁকেবেঁকে চালানো একটি গাড়ির বনেটে ঝুলন্ত যুবক চিৎকার করছেন। বলছেন গাড়িটি থামাতে। তারপরও সেই কথায় কান না দিয়ে আপন মনে দুই কিলোমিটার চালিয়ে যান চালক। শুনতে সিনেমার দৃশ্য মনে হলেও ঘটনাটি সত্যিই। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দুপুরে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়,দুপুর দুইটা। গাজিয়াবাদের রাস্তায় একটি গাড়ি ধাক্কা মারে অন্য একটি গাড়িতে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে হাজির হয় পুলিশ। দুটি গাড়িকেই রাস্তার পাশে রাখতে বলা হয়।

তবে ক্ষতিগ্রস্ত গাড়িটির চালক পুলিশের নির্দেশ মানলেও ঘাতক গাড়িটি তা শোনেনি। ওই গাড়ির চালক গাড়ি নিয়ে পালাতে চাইলে বনেট ধরে ঝুলে পড়েন ক্ষতিগ্রস্ত গাড়ির চালক। এই অবস্থায় গাড়িটি প্রায় দুই কিলোমিটার এগিয়ে যায়। তারপরও হাল ছাড়েনি ওই যুবক। প্রাণ সংশয়ে থাকলেও ঝুলতে থাকেন তিনি। যদিও শেষপর্যন্ত ওই যুবক বেঁচে গেছেন। এমনকি তার কোনো শারীরিক ক্ষতি হয়নি।

প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, কয়েকজন যুবক বাইক নিয়ে তাড়া করে ওই গাড়িটিকে থামান। তার পর ওই যুবক বনেট থেকে নামেন। এর পর অভিযুক্ত ওই গাড়িচালককে আটক করে পুলিশ।

https://www.youtube.com/watch?time_continue=2&v=TLz7pZHaKuc

ad

পাঠকের মতামত