‘কাদেরের শরীরের ফাংশন ও অরগানগুলো কাজ করছে’
নিউজ ডেস্ক।। ওবায়দুল কাদেরের শরীরের সকল ফাংশন ও অরগানগুলো কাজ করছে এবং যেভাবে রিকভারি হচ্ছে আমরা আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে ভালো একটা ফলাফল পাওয়া যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
বৃহস্পতিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলের শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। কবে নাগাদ বাইপাস হতে পারে জানতে চাইলে হানিফ বলেন, এক সপ্তাহ পরে বাইপাস বিষয়ে সিদ্ধান্ত হবে।
একাদশ নির্বাচেন ঐক্যফ্রন্ট থেতে নির্বাচিতরা শপথ নিবেন বলে আশা প্রকাশ করে মাহবুব-উল আলম হানিফ বলেন, জনগনের রায়কে সমর্থন জানিয়ে বিএনপি এবং অন্য দলের যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আপনারা শপথ নিবেন এটাই আমরা আশা করি। আর যারা শপথ নিচ্ছেন তাদের আমরা স্বাগত জানাই। আমরা মনে করি জনগনের রায়ের দায়বদ্ধতা থেকে বিএনপি ও অন্য দলের যারা নির্বাচিত হয়েছেন সবাইকে শপথ নেওয়া উচিত।
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের অংগসংগঠন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।




