সংসদে জনগণের পক্ষে কথা বলতে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের পরামর্শেই শপথ নিয়েছি: সুলতান মনসুর
নিউজ ডেস্ক।। গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর বলেছেন, সংসদে জনগণের পক্ষে কথা বলতে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের পরামর্শেই শপথ নিয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শপথ নেওয়ার পর রের হওয়ার সময় সাংবাদিকেদের তিনি এ কথা বলেন। তিনি ঐক্যফ্রন্টের বাকী সদস্যদের শপথ নেওয়ার আহ্বান জানান। একাদশ সংসদ নির্বাচনে গণফোরাম থেকে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ জয়লাভ করেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন ,সুলতান মনসুর জোটের অঙ্গীকার ভঙ্গ করেছেন। এ বিষয়ে ব্যবস্থা নেবে গণফোরাম। বৃহস্পতিবার সুলতান মনসুরের শপথগ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন বিএনপির এই নেতা। উৎস: আমাদের সময়.কম।




