272473

চাঁপাইনবাবগঞ্জে আট কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ‘মাদককে না বলুন’ এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিজিবি কর্তৃক বিভিন্ন সময়ে জব্দকৃত প্রায় ৮ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ৫৩ এবং ৫৯ বিজিবি’র উদ্দ্যোগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া মাঠে মাদকদ্রব্য ধ্বংসকরণ উপলক্ষে এক আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন, বিজিবি’র রাজশাহী অঞ্চলের সেক্টর কমান্ডার কর্ণেল মুসফিকুর রহমান মাসুম।

বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এস এম সালাহ্্ উদ্দিন, ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সারোয়ার, র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ আল মুরাদ, সিভিল সার্জন ডাঃ সাইফুল ফেরদৌস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের সহকারি পরিচালক আনিছুর রহমান।

ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে, ৫৪ হাজার ২’শ ৩২ বোতল ফেনসিডিল, ২ হাজার ৫’শ ৩৯ বোতল মদ, ২৭ হাজার ৫’শ পিস ইয়াবা, ১৪ কেজি গাঁজা, ২৩ কেজি হেরোইন ও ৫ হাজার ৩’শ আ্যাম্পুল নেশার ইনজেকশন।
পরে অতিথিরা এসব মাদকদ্রব্য ধ্বংস করেন।

ad

পাঠকের মতামত