272483

লঞ্চের কেবিনে প্রেমিকাকে স্ত্রী পরিচয় দিয়ে ঢাকায় যায় ছাত্রলীগ নেতা!

বরিশাল- কলেজের একই বর্ষে পড়ার সুবাদে ছাত্রলীগ নেতা হিমু বাশারের (৩৫) সঙ্গে আট মাসের প্রেমের সম্পর্ক কলেজছাত্রীর (৩০)। এরই মধ্যে প্রেমিক হিমু বাশার বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।তারা নগরীর একাধিক আবাসিক হোটেলে রাত কাটিয়েছেন। এমনকি লঞ্চের একটি কেবিনে দুইজনে স্বামী-স্ত্রী পরিচয়ে ঢাকাতেও গেছেন। তবে কলেজছাত্রী বিয়ের চাপ দিলে নানাভাবে এড়িয়ে যান হিমু বাশার। নানা কারণ দেখিয়ে টালবাহানা শুরু করেন। অবশেষে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন কলেজছাত্রী।

গতকাল সোমবার বরিশাল নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের ফকিরবাড়ি রোডে ওই ছাত্রলীগ নেতার বাসায় তিনি অনশনে বসেন। কিন্তু তরুণী যাওয়ার পরপরই বাসা ছেড়ে পালিয়েছেন প্রেমিক। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ অনশনরত তরুণীকে উদ্ধার করে থানা নিয়ে গেছে।ছাত্রলীগ নেতা হিমু বাশার বরিশাল আইন মহাবিদ্যালয়ের শিক্ষার্র্থী এবং বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক। অবশ্য প্রেমিকা তরুণীও একই কলেজের শিক্ষার্থী এবং ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তাঁর বাসা শহরের ২৭ নম্বর ওয়ার্ডে।

নাম প্রকাশে অনিচ্ছুক বরিশাল আইন মহাবিদ্যালয়ের এক ছাত্রলীগ নেত্রী বলেন, কলেজের একই বর্ষে পড়ার সুবাদে ছাত্রলীগ নেতা হিমু বাশারের সঙ্গে তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৭-৮ মাসের প্রেমের সম্পর্কে তারা শহরের একাধিক আবাসিক হোটেলে সময় কাটিয়েছেন। এমনকি লঞ্চের একটি কেবিনে দুইজনে ঢাকাও গেছেন। মেয়েটিকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে তার সর্বস্ব লুটে নিয়েছে। একপর্যায়ে মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে নানা ভাবে সময়ক্ষেপণ করা হচ্ছিল। সবশেষে তাকে (মেয়ে) বিয়েতে অসম্মতি প্রকাশ করেন ওই ছাত্রলীগ নেতা। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে প্রেমিক তরুণী অনশন শুরু করেন।

ভুক্তভোগী কলেজছাত্রী বলেন, হিমু বাশার বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। কিন্তু এখন বিয়ে করতে রাজি হচ্ছে না। বিষয়টি আমার আত্মীয়-স্বজনসহ অনেকেই জেনে গেছেন। তাদের সামনে লজ্জায় দাঁড়াতে পারছি না। এ অবস্থায় তাকে বিয়ে ছাড়া কোনো পথ নেই আমার। এই বিষয়ে জানতে ছাত্রলীগ নেতার মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

কোতয়ালী মডেল থানার এসআই মাহামুদ হাসান বলেন, খবর পেয়ে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ওই প্রেমিকা বিষয়টি ওসি নুরুল ইসলামকে অবহিত করেন। এই ঘটনায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দিলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। সূত্র: সময়ের কন্ঠস্বর

ad

পাঠকের মতামত