272492

ওবায়দুল কাদেরের বর্তমান অবস্থা সর্ম্পকে জানালেন ডা. রিজভী (ভিডিও)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার বিষয়ে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. আবু নাসার রিজভী বলেছেন, তার শারীরিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কিন্তু তার কিডনিতে সমস্যা আছে এবং ইনফেকশন আছে। আগামী কয়েকদিনের ভেতর ইনফেকশন নিয়ন্ত্রণ করার পরে তাকে সার্জারি করা হবে। বর্তমানে তার অবস্থা ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে।

তিনি আরো বলেন, সোমবার সকাল ১১টার সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের এলিজাবেথ হাসপাতালে আনা হয় এবং জরুরিভিত্তিতে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। সেখানে ডা. ফিলিপ ও কার্ডিওলজিস্টসহ আরো ৪জন মিলে তার নিবিড় পরীক্ষা নিরীক্ষা করে। তারপর আবার তারা মঙ্গলবার সকালে আমাদের সাথে বসেন এবং তার ফিটব্যাক দেন।

বাংলাদেশে গত দুই দিনে তাকে যে চিকিৎসা দিয়েছে তা খুবই ভালোভাবে করা হয়েছে বলেও তারা জানান।প্রফেসর ডা. আবু নাসার রিজভী বলেছেন, আমরা দেশবাসির কাছে মাননীয় ওবায়দুল কাদেরের জন্য দোয়া চাইছি, উনি যেনো শিগগিরই সুস্থ হয়ে যান, এই কামনা করছি।

https://www.youtube.com/watch?v=sUpf_wOvrJE

ad

পাঠকের মতামত