272510

মেজবানি মাংস বেশি খাওয়ার কারণে বাড়ছে হৃদরোগীর সংখ্যা

চর্বিযুক্ত গরুর মাংস ও মেজবানি মাংস বেশি খাওয়ার কারণে হৃদরোগীর সংখ্যা বাড়ছে। এএফসি হেলথ ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা এসব কথা বলেন। ডা. এএম শফিক, ইউনাইটেড হাসপাতালের সাবেক কনসালটেন্ট বর্তমানে ফরটিসের চিফ কনসালটেন্ট অ্যান্ড ক্যাথল্যাব ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন তিনি। দীর্ঘদিনের অভিজ্ঞতায় বিশেষজ্ঞ এই চিকিৎসক বলেন, মেজবানি মাংস বেশি খেলে হৃদরোগে আক্রান্তের আশংকা থাকে। ইদানিং তরুণরাই বেশি হৃদরোগে আক্রান্ত হচ্ছে। কিছু দিন আগে ৩৬ বছরের এক তরুণের প্রাইমারি পিসিআই করেছি। এর থেকে কম বয়সী রোগীও পাচ্ছি হার্টের রক্তনালিতে ব্লক। রিং লাগাতে হয়েছে।

তিনি বলেন, বয়স ও জেনেটিক কারণে, উচ্চ রক্তচাপ, মাদকাসক্তি, ডায়াবেটিস, চলাফেরা-কাজকর্ম কম করা, ধূমপান করা, কোলেস্টরেলযুক্ত খাবার বেশি খেলে, ফাস্টফুডে নির্ভরশীলতাসহ বিভিন্ন কারণে হৃদরোগ হচ্ছে।

ad

পাঠকের মতামত