272256

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে খাটো মুশফিক, লম্বা ইরফান

স্পোর্টস ডেস্ক: বইতে শুরু করেছে বিশ্বকাপ হাওয়া। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯ মাঠে গড়াতে আর মাত্র ৮৭ দিন বাকি। ইতিমধ্যে নিজেদের গোছানোর কাজ শুরু করেছে অংশগ্রহণ করতে যাওয়া ১০ দল। এর মধ্যে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড়-ছোট’র তালিকা প্রকাশ করল ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ইএসপিএনক্রিকইনফো’। তাতে সবচেয়ে খাটো ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন বাংলাদেশ উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আর সবচেয়ে লম্বা ক্রিকেটার হিসেবে ঠাঁয় পেয়েছেন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ ইরফান।

পাঠকদের জন্য সেই তালিকা তুলে ধরা হলো- বিশ্বকাপে সবচেয়ে কম দল: ৮টি (১৯৭৫-১৯৮৭ পর্যন্ত) বিশ্বকাপে সবচেয়ে বেশি দল: ১৬টি (২০০৭ আসরে) বিশ্বকাপে সবচেয়ে ছোট স্টেডিয়াম: গ্রেঞ্জ ক্লাব, এডিনব্রো (দর্শক ধারণক্ষমতা- ৩ হাজার)

বিশ্বকাপে সবচেয়ে বড় স্টেডিয়াম: ইডেন গার্ডেনস, কলকাতা (দর্শক ধারণক্ষমতা ১ লাখ ২০ হাজার) বিশ্বকাপে সবচেয়ে খাটো ক্রিকেটার: মুশফিকুর রহিম (৫ ফুট ৩ ইঞ্চি) বিশ্বকাপে সবচেয়ে লম্বা ক্রিকেটার: মোহাম্মদ ইরফান (৭ ফুট ১ ইঞ্চি) বিশ্বকাপে সবচেয়ে কম প্রাইজমানি: ৫ হাজার ২০০ ডলার (১৯৭৫) বিশ্বকাপে সবচেয়ে বেশি প্রাইজমানি: ৩৭ লাখ ৫০ হাজার ডলার (২০১৫) বিশ্বকাপে সবচেয়ে বেশি টানা জয়: অস্ট্রেলিয়া, ২৭টি (১৯৯৯-২০১১ পর্যন্ত)

বিশ্বকাপে সবচেয়ে বেশি টানা পরাজয়: জিম্বাবুয়ে, ১৮টি (১৯৮৩-১৯৯২ পর্যন্ত) বিশ্বকাপে সবচেয়ে কম ছক্কা: ২৮টি (১৯৭৫) বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা: ৪৬৩টি (২০১৫) বিশ্বকাপে এক আসরে সবচেয়ে কম রান: মিচেল স্টার্ক, ৩ ইনিংসে ০ রান, (২০১৫)) বিশ্বকাপে এক আসরে সবচেয়ে বেশি রান: শচীন টেন্ডুলকার, ৬৭৩ রান (২০০৩)

ad

পাঠকের মতামত