272225

তামিম-মাহমুদুল্লাহ টেস্ট র‌্যাংকিংয়ে ক্যারিয়ারের সেরা অবস্থানে

স্পোর্টস ডেস্ক।। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট হারলেও টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে তামিম ও মাহমুদুল্লাহ। প্রথম টেস্টে ১২৬ ও ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলায় ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে তামিম। সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে ১১ ধাপ এগিয়ে ২৫ তম স্থানে উঠে এসেছে এই ড্যাশিং ওপেনার। ৬২৬ রেটিং পয়েন্ট নিয়ে ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকেও। ৬১০ রেটিং নিয়ে সাকিবের অবস্থান ২৮ এ।

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে আছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও। ১২ ধাপ এগিয়ে ৪০ নম্বরে অবস্থান তার। আর ১৪৯ রানের ঝলমলে ইনিংস খেলায় ২৫ ধাপ উপরে উঠে এসে ব্যাটসম্যানদের মধ্যে ৬৭ নম্বরে সৌম্য সরকার।

ad

পাঠকের মতামত