272363

বাহুবলীর প্রভাষের গালে ভক্তের চড়! (ভিডিও)

বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতের তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির ‘বাহুবলী’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌছেছেন অভিনেতা প্রভাষ। বর্তমান সময়ে ‘সাহো’ নামে একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত তিনি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সেই ছবির শুটিংয়েই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন তিনি। আর সেখানেই অদ্ভুত এক অভিজ্ঞতা হলো এই অভিনেতার।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়- বিমানবন্দরে এক ভক্ত প্রভাষের সঙ্গে ছবি তুলছেন। উত্তেজনায় রীতিমতো লাফাচ্ছিলেন তিনি। তার পর হঠাৎই প্রভাষের গালে চড় মারেন! ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান প্রভাষ। তবে সামলে নিয়ে তখনই অন্য এক ভক্তের সঙ্গে ছবি তুলতে দেখা যায় তাকে। পুরো ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভক্তদের ‘ভালবাসার অত্যাচার’ সহ্য করতে হয় অভিনয়শিল্পীদের। কখনও সেলফি তোলার জন্য প্রায় গায়ের ওপর উঠে পড়েন কেউ কেউ। কখনওবা হাত মেলানোর জন্য শুরু হয় হৈ-চৈ। কিন্তু এভাবে চড় খেতে হবে, তা বোধহয় আগে ভাবেননি প্রভাষ। ভিডিও-

https://www.instagram.com/p/BuljAWkH44f/?utm_source=ig_web_copy_link

ad

পাঠকের মতামত