এই দুই দেশের চাপেই অভিনন্দনকে ছাড়তে বাধ্য হন ইমরান!
পাক প্রধানমন্ত্রী ইমরান খান যখন ঘোষণা করলেন, মুক্তি দেওয়া হবে অভিনন্দনকে, তখন হাঁফ ছাড়ল ভারতবাসী। ইমরান বললেন, শান্তির বার্তা দিতেই নাকি তাঁর এমন সিদ্ধান্ত। তবে পিছনের কূটনীতিটা অনেকাংশেই অনুমানযোগ্য।বৃহস্পতিবার দুপুরে পাক সংসদে দাঁড়িয়ে এই কথা ঘোষণা করেন ইমরান খান। এদিন একটি পিছলেই দেখা যাবে, সকালেই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘ভারত-পাকিস্তান থেকে ভাল খবর আসতে চলেছে।’ আসলে আন্তর্জাতিক চাপেই অভিনন্দনকে ছাড়তে বাধ্য হন ইমরান।
এনডিটিভি-তে প্রকাশিত খবর অনুযায়ী, অভিনন্দন বর্তমানকে যাতে ছেড়ে দেওয়া হয় তার জন্য ইসলামাবাদের উপর চাপ তৈরি করেছিল আমেরিকা এবং সৌদি আরব। এই অধ্যায়ের শুরু থেকেই ভারতের লক্ষ্য ছিল আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে চাপে ফেলা। দিল্লি সেই কাজটাই করেছে। তারই ফলশ্রুতিতে পাকিস্তানের উপর চাপ দিয়েছে আমেরিকা এবং সৌদি আরব।
তবে আমেরিকার ভূমিকা যে ছিল সেটা নিয়ে সন্দেহের তেমন কোনও অবকাশ নেই। ট্রাম্পের বক্তব্যই তার প্রমাণ। এসবের মধ্যেই শোনা যায় আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক পম্পেওর সঙ্গে টেলিফোনে প্রায় ২৫ মিনিট কথা বলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সূত্র: কলকাতা ২৭x৭




