270103

ভ্যানে চড়ে বরই খাচ্ছেন এমপি মাশরাফি!

মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র। তিনি বাংলাদেশের ক্রিকেটের রোল মডেল হিসেবেও পরিচিত। তিনি বাংলাদেশের সফলতম অধিনায়ক। দীর্ঘ ১৮ বছর জীবনের ঝুঁকি নিয়ে লেগে আছেন ক্রিকেট এর সাথে।সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয় লাভ করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি। টাইগার এই কাপ্তান মাঠ কিংবা মাঠের বাইরে সব সময় ছিলেন ব্যতিক্রমী।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশে আসেন ম্যাশ। ঢাকায় এসেই সর্বপ্রথম ছুঁটে জান নড়াইলে। তারপর নড়াইল জেলা প্রশাসকের সাথে প্রথম বৈঠক করেন। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) মধুমতি নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করতে জান টাইগার এই কাপ্তান।

মজার ঘটনা হচ্ছে গোয়েন্দা পুলিশের (ডিবি) দুজন সদস্য সঙ্গে থাকা সত্ত্বেও ভ্যানে চড়ে লোহাগড়া উপজেলা ঘুরে বেড়িয়েছেন মাশরাফি। এখানেই শেষ নয়, ভ্যানে চড়ার সময় বরই খেতেও দেখা যায় তাকে। সেই দৃশ্য ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ad

পাঠকের মতামত