268640

নিজেকে উভয়কামী ঘোষণা অভিনেত্রীর, অত:পর

কানাডিয়ান অভিনেত্রী, কমেডিয়ান লিলি সিংহয়ের ভিডিও ইন্টারনেট কাঁপাচ্ছে অনেকদিন ধরে। ঝড় তুলেছে তার ছবিও। এবার ইনস্টাগ্রামে মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুললেন।সোমবারই তিনি নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে স্পষ্ট জানান, তিনি উভকামী বা বাইসেক্সুয়াল। এই কথা টুইটও করেন তিনি।

বিশ্বের সর্বাধিক আয়ে ইউটিউব তারকাদের তালিকায় একাধিক বার উঠেছে কোটিপতি লিলির নাম। ফোর্বসের সেরার তালিকাতেও এসেছেন তিনি। এবার উত্তেজক মন্তব্য করে ফের শিরোনামে লিলি। এই পোস্টে তিনি আরো বলেন, নিজের এই বৈশিষ্ট্যকে তিনি তার ‘সুপারপাওয়ার’ হিসেবেই দেখছেন।

ad

পাঠকের মতামত