267411

ক্যামেরা উপেক্ষা করে কার পার্কিং-এ দাঁড়িয়েই নিক-প্রিয়াঙ্কার চুমু

বিনোদন ডেস্ক : গত বছরের শেষ দিকে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস। বিয়ে আগে থেকে নানা কারণে তারা ছিলেন সংবাদমাধ্যমের শিরোনামে। আর বিয়ের পরও থেমে নেই তারা। একের পর এক কাণ্ড ঘটিয়ে এসেছেন আলোচনায়। এবার জনসন্মুখে নিক-প্রিয়াঙ্কার অন্তরঙ্গ মুহূর্ত ভাইরাল ৷কার পার্কিং-এ দাঁড়িয়েই একে অপরকে চুমু খাচ্ছেন নিক-প্রিয়াঙ্কা ৷ সম্প্রতি বেভারলি হিলসের একটি পার্কিং লটে এমন কাণ্ড ঘটালেন স্বামী স্ত্রী ! আবেগে এতটাই ভেসে গিয়েছিলেন তারা যে আশপাশে ক্যামেরার কথা খেয়ালই ছিল না ৷তবে এই প্রথম নয় ৷ নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি আগেও নিজেরাই শেয়ার করেছেন নিক-প্রিয়াঙ্কা ৷ ভালবাসায় রাক-ঢাক না করেই সামনে এনেছেন প্রেমের সেই সব মুহূর্তের ছবি ! যেমন নিকের গালে আলতো আদর করছেন প্রিয়াঙ্কা ৷ স্বামী-স্ত্রী বলে কথা ! আর সদ্য বিবাহিত নিক-প্রিয়াঙ্কা যে প্রেমে ভাসবে, সেটাই তো স্বাভাবিক।

ad

পাঠকের মতামত