267415

পাকিস্তানে মুক্তি পাবে না সালমান খানের চলচ্চিত্র

বিনোদন ডেস্ক : বলিউড ‘ভাইজান’ সালমান খান আজকাল ব্যস্ত আছেন তার আগামি ছবির ‘ভারত’-এর শুটিং নিয়ে। কিন্তু পাকিস্তানের একটি সিদ্ধান্তে মন ভেঙে গিয়েছে ভাইজানের ভক্তদের। শুধু ভারতেই নয়, সালমানেরর একটা বড় সংখ্যার ফ্যান রয়েছে পাকিস্তানেও। তাই তার ছবি সব সময় পাকিস্তানে খুব ভালো ব্যবসা করে। কিন্তু সালমানের ছবি রিলিজ না হলে তার ফ্যানেরা তো ভেঙে পড়বেনই।

জুনের ৫ তারিখে ঈদ উপলক্ষে মুক্তি পাওয়ার কথা সালমানের ছবি ‘ভারত’। এদিকে একই দিনে পাকিস্তানে রিলিজ করবে ফওয়াদ খানের ছবি। এই দুই ছবির রিলিজ ঘিরে দুই দেশের ড্রিস্টিবিউটাররাই খুশি ছিলেন। কিন্তু পাকিস্তান মিনিষ্ট্রির সিদ্ধান্তে সব বদলে গেল। পাকিস্তানে রিলিজ করা যাবে না সালমান খানের ছবি।

যদিও পাকিস্তান আগেই জানিয়েছিল ঈদের দু সপ্তাহ আগে বা দু সপ্তাহ পড়ে ভারতের কোনও ছবি পাকিস্তানে রিলিজ করবে না।রেস ৩-ও দেখানো হয়নি পাকিস্তানে। এই ঘটনা মেনে নিতে পারছেন না সালমান ফ্যানেরা। তবে ভাইজয়ান নিজেও বেশ বিরক্ত পুরো বিষয়টা নিয়ে।

ad

পাঠকের মতামত