265741

ফেসবুক লাইভে এসে কলেজছাত্রীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২০ মিনিটের লাইভে এসে ইয়াসমিন তাজ (১৮) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকের বন্নিমন্তপের কাবেরী নগরে। জানা গেছে, মানসিক অবসাদের রোগী ছিলেন ইয়াসমিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে আত্মহত্যার ভিডিওটি। ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের খবরে বলা হয়েছে, নিহত ইয়াসমিন জেএসএস কলেজের কমার্সের ছাত্রী ছিলেন। দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। চিকিৎসার পর তাকে ওষুধ দেওয়া হয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তাকে যে ওষুধ দেয়া হয়েছিল তা একসঙ্গে খেয়েই আত্মহত্যা করেন ইয়াসমিন। ভিডিও রেকর্ডিংয়ের আত্মহত্যার কারণ হিসেবে পড়াশোনায় পিছিয়ে পড়াকেই দায়ী করেন। ভিডিওতে ইয়াসমিনকে বলেন, ‘আমি বুদ্ধিমতী ছাত্রী নই। আমি গায়িকা বা আইনজীবী হতে চেয়েছিলাম। তবে আমার স্বাস্থ্যের কারণে কিছুই করে উঠতে পারলাম না। আমায় কেউ দেখতে পারে না।’ ওই ছাত্রীর বাবা আবদুল রফিক বলেন, ‘আমার মেয়ে অসুস্থ ছিল। বেশি ট্যাবলেট খেলে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয়।’

ad

পাঠকের মতামত