265204

নারী গাড়ি চালকদের নিয়ে যা বললেন সৌদির ট্রাফিক বিভাগ

নিউজ ডেস্ক।। সৌদি আরবের ট্রাফিক বিভাগ জানিয়েছে, সে দেশের নারী গাড়ি চালকরা আইন অমান্য করার তেমন নজির নেই। আল ওয়াতান নামের এক দৈনিকে বলা হয়েছে, ইউরোপের দেশগুলোতে প্রশিক্ষণ শেষে গাড়ি চালানোর লাইসেন্স পেতে তিন থেকে চারমাস সময় লাগে। সে ক্ষেত্রে এক হাজার দুইশ ইউরো লাগে। স্থায়ীভাবে সেসব দেশে লাইসেন্স পেতে গেলে আরো এক থেকে দুই বছর লাগে। সৌদি আরবে, ভালোভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার পরই লাইসেন্স দেয়া হচ্ছে। এজন্য সময় একটু বেশি লাগছে।

ভালোভাবে প্রশিক্ষণ দেয়ার পরই লাইসেন্স দেয়ার ফলে এসব নারী চালকরা রাস্তায় বেরিয়ে ট্রাফিক আইন অমান্য করছে না। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদিতে প্রশিক্ষণ প্রাপ্ত নারী গাড়ি চালকরা সে রকম উঁচু মানের দক্ষ। দক্ষ প্রশিক্ষকরা এসব নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন। এমনকি সৌদি আরবে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেয়া স্কুলটি বিশ্ববিখ্যাত বলেও সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে।

ad

পাঠকের মতামত