বিপিএলের আদলে শুরু হচ্ছে নতুন টুর্নামেন্ট
স্পোর্টস ডেস্ক: বিপিএলের মতো শুধু ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করার আক্ষেপটা বহুদিনের। এরকম একটি টি-টোয়েন্টির অভাবে নানারকম সমস্যার মুখোমুখিও হতে হয়েছে বাংলাদেশকে৷ হঠাৎই ছোট সংস্করণে গিয়ে নিজেদের অনেকেই মেলে ধরতে পারেননি। তবে এবার আক্ষেপটা ঘুচলো৷অবশেষে আত্নপ্রকাশ করতে যাচ্ছে আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ক্রিকেট কমিটি অব ঢাকা তাদের এক সভায় নতুন টুর্নামেন্টটি চালু করার সিদ্ধান্ত জানায়।
সিসিডিএম জানায়, ওয়ানডে ফরম্যাটে আয়োজিত হওয়া ঢাকা প্রিমিয়ার লীগের সময় কিছুটা পিছিয়ে স্বল্প পরিসরে এই টুৃর্নামেন্টের আয়োজন করবেন। ২৫ তারিখ থেকে শুরু হওয়া টুর্নামেন্টটিতে খেলার সুযোগ পাবে প্রিমিয়ার লীগের দলগুলো।এ সম্পর্কে সিসিডিএমের সমন্বয়ক আমির খান জানান, ‘আমরা ১২টি ক্লাব নিয়ে টি-টুয়েন্টি লীগ শুরু করতে চাচ্ছি ওয়ানডে ফরম্যাটের আগেই। কারণ সবার মতামত হলো পরে শুরু করলে এই টুর্নামেন্টের গুরুত্ব কমে যাবে।তাই ২৫শে ফেব্রুয়ারি আমরা এই নতুন টি-টুয়েন্টি লীগ শুরু করবো বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। টানা এক সপ্তাহ চলবে এই টুর্নামেন্ট। এরপর দুই তিনদিন বিশ্রাম দিয়ে শুরু হবে ওয়ানডে ফরম্যাটে।’




