263003

এ কেমন শত্রুতা!

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের দেউলির মাঠে তিন বিঘা জমির দুই হাজার ফলন্ত পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিন গত রাতে গাছ কাটার ঘটনা ঘটেছে।বাগান মালিক দামুড়হুদার গোবিন্দহুদা গ্রামের মৃত্যু তালেব মণ্ডলের ছেলে হযরত আলি জানান, গত বছর গোবিন্দহুদা গ্রামের দেউলির মাঠে তিন বিঘা জমিতে পেঁপে বাগান করে। চলতি বছরে প্রতিটি গাছে পেঁপে ধরেছে। ইতোমধ্যে কিছু বিক্রি ও করা হয়েছে। কয়েক দিনের মধ্যে আরো পেঁপে বিক্রির বিক্রি করার কথা ছিলো।

তিনি বলেন, আজ বৃহস্পতিবার সকালে বাগানে গিয়ে দেখি তিন বিঘা জমির ২ হাজার ফলন্ত গাছ কে বা কারা গাছের মাছ খান থেকে কেটে দিয়েছে।এতে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ad

পাঠকের মতামত