261723

বেনাপোলে মাদ্রাসায় যাওয়ার কথা বলে ট্রেনের নিচে ঝাঁপ দিল ছাত্রী!

নিউজ ডেস্ক।। মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিল ছাত্রী। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছে ওই ছাত্রী। বেনাপোলের শার্শা উপজেলায় খুলনাগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নাজনীন আক্তার তৃষা নামে ওই ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার শার্শার নাভারনের যাদবপুর নামক স্থানে ওই ঘটনা ঘটে। নিহত তৃষা উপজেলার নাভারনের যাদবপুর গ্রামের আবু জাফরের মেয়ে এবং নাভারন মহিলা দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি নাভারনে আসার সময় ১০টার দিকে তৃষা ট্রেনটির সামনে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

নিহত তৃষার মা বলেন, আমার মেয়ে সকালে মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। কিছুক্ষণ পরে খবর পাই আমার মেয়ে আর নেই। এলাকাবাসী জানান, সকালে মায়ের সঙ্গে তৃষার কথা কাটাকাটি হয়। পরে অভিমান করে মাদরাসায় যাওয়ার পথে সে আত্মহত্যা করেছে। যশোর জিআরপি থানার এসআই আব্দুল আলিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ad

পাঠকের মতামত