259800

অথচ সেই ব্যাটসম্যানকে তামিমের অনুরোধে দলে নিয়েছিলো কুমিল্লা

বিপিএলের ফাইনালে উঠেছে কুমিল্লা। আর ফাইনালে উঠার দিনে তাদের প্রতিপক্ষ দল হিসেবে থাকছে ঢাকা। তবে কুমিল্লার ফাইনালে উঠার দিনে বেশ ভালোই অবদান ছিলো শামসুর রহমানের। অথচ সেই শামসুর রহমানকে তামিমের অনুরোধেই দল নিয়েছিলো কুমিল্লা।এই নিলামে শামসুরের প্রতি আগ্রহ ছিল না কোনো ফ্র্যাঞ্চাইজির। পরে তামিমের চাওয়ায় তাকে দলে নেয় কুমিল্লা। এর প্রতিদান বেশ ভালোভাবেই দিচ্ছেন একটা সময় জাতীয় দলে খেলা শামসুর। দেখিয়েছেন একের পর এক তান্ডব।

ফাইনালের আগের দিন তাই শামসুরকে প্রশংসায় ভাসালেন কোচ সালাউদ্দিন, ‘সে যেই সাফল্যটা পাচ্ছে, সেটা তার নিজের যোগ্যতায় সে করছে এবং সে সারা বছর অনেক সিরিয়াস ছিল। এর পুরো কৃতিত্ব আমি দেব তামিমকে। তামিমের কল্যাণেই সে এই দলে আসছে। প্রথমে আমি তাকে নিতে চাইনি। কিন্তু তামিম বলেছে “সে অনেক প্র্যাকটিস করতেছে স্যার একটা সুযোগ দেন”। এই কারণে শামসুর রহমানকে নেওয়া। তার সাফল্যের পেছনে আমি মনে করি তারই অবদান বেশি।’

ad

পাঠকের মতামত