অভিনেত্রীর সাথে নির্মাতার শারীরিক সম্পর্ক: এরপর…
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কাছাকাছি আসেন। এরপর গড়ে তোলেন শারীরিক সম্পর্ক। এমনকি নিজের বিবাহবিচ্ছেদও ঘটান। কিন্তু এখন আর তাকে বিয়ে করতে চাইছেন না তার অভিনেত্রী প্রেমিকা। এমনই প্রতারণার অভিযোগ এনেছেন চলচ্চিত্র নির্মাতা এক যুবক। গতকাল বুধবার ভারতের আলিপুর আদালতে এ নিয়ে মামলা করেছেন তিনি।ওই যুবকের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতার দাবি, ‘একজন নারী যদি কোনো ছেলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ করতে পারেন, একজন পুরুষ কেন পারবেন না? আমরা আদালতের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। প্রতারণার মামলা গৃহীত হয়েছে।’
ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ সেই তরুণী অভিনেত্রী বেশ কয়েকটি বাংলা টেলিফিল্মে অভিনয় করেছেন। আর একটি বেসরকারি সংস্থায় কর্মরত ওই যুবক পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি ঝোঁক তার। তাই চাকরির পাশাপাশি স্বল্প দৈর্ঘের ছবি বানাতে শুরু করেন তিনি। পরবর্তী ক্ষেত্রে দেশ-বিদেশে পুরস্কার জিতেছেন তিনি।ওই যুবকের দাবি, ছবি বানানোর সূত্রেই ওই তরুণীর সঙ্গে বছর ছয়েক আগে তার পরিচয় হয়। দুজনেই বিবাহিত। কর্মসূত্রে তারা একসঙ্গে কলকাতার বাইরে বহুবার গেছেন। তার অভিযোগ, দুজনের মধ্যে যে শারীরিক সম্পর্ক হয়েছে, তা দুই পরিবারের লোকজনও জানতেন।
ওই যুবকের দাবি, প্রাথমিকভাবে দুজনেই বিবাহবিচ্ছেদ করে নতুন করে সংসার পাতবেন বলে ঠিক করেছিলেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী, তিনি বিবাহবিচ্ছেদের মামলা রুজু করেন। ২০১৬ সালে তার বিবাহবিচ্ছেদ হয়েও যায়। এর পর থেকেই ধীরে ধীরে সম্পর্কের অবনতি হতে শুরু করে। ওই তরুণীর বিরুদ্ধে টাকা আত্মসাৎসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগও তোলেন যুবক।সম্প্রতি তার ফোন রিসিভ করা তো দূরের কথা, দেখাও করতে চাননা ওই তরুণী। এমনকি তাকে বিয়ে করতেও বেঁকে বসেন। এর পরই প্রতারণার অভিযোগ জানিয়ে আদালতে গেছেন ওই চলচ্চিত্র নির্মাতা। এই বিষয়ে ওই তরুণী অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।




