‘চুপ…ওরা দেখছে’
বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের বয়স এখন ৪১। এখনও বহু পুরুষের হৃদয়ে তার জায়গা আসন দখল করে রয়েছে। মডেলিং হোক বা অভিনয় সব জায়গাতেই সাফল্য পয়েছেন এই বলি সুন্দরী।সুস্মিতা প্রেম করছেন ২৭ বছর বয়সী মডেল রোহমান শল এর সঙ্গে। তার প্রেমিক রেহমান মুম্বাইয়েরই একজন মডেল। রোহমানের সঙ্গে সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন এই বলি নায়িকা।বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গেছে রেহমানকে। বলিউডে পা রাখার জন্য বহু দিন ধরেই নাকি চেষ্টা করে যাচ্ছেন তিনি।প্রেমের কথা প্রথম থেকেই প্রকাশ্যে স্বীকার করলেও বিয়ের সম্ভাবনার কথা এড়িয়ে গেছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সে।। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের একান্ত মুহূর্তের একাধিক ছবি-ভিডিও বিভিন্ন সময় শেয়ার করেন এই নায়িকা।
এবার দুজনের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘চুপ… ওরা দেখছে।’আর ছবির ক্যাপশনে সুস্মিতা সেন কেন এই ক্যাপশন লিখলেন তা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। ওই ছবিতে দেখা যাচ্ছে, রেহমানের কানে কানে কিছু বলছেন এই সাবেক বিশ্ব সুন্দরী।পোস্টে হ্যাশট্যাগে নিজের বক্তব্য আরও স্পষ্ট করেছেন সুস্মিতা। তার মতে, খুব আস্তে কানে কানে কোনো কথা বললে তার অনুভূতি অনেক বেশি হয়…।প্রসঙ্গত, এর আগে সুস্মিতা সেনের সঙ্গে রণদীপ হুডা, বিক্রম ভাটের সম্পর্ক নিয়ে গুজব রটেছিল। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে সুস্মিতা খুব একটা মুখ খোলেননি। অথচ রেহমানের সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যেই জানিয়েছেন এই বলিউড অভিনেত্রী।




