মিতু হত্যাকাণ্ড, ৩ জনকে ৩ দিনের রিমান্ড
চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আকতারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডে গ্রেফতার তিনজনকে তিনদিন করে রিমান্ড দিয়েছেন আদালত।রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ এ রিমান্ড মঞ্জুর করেন।এরআগে, গ্রেফতার ভোলা, শাহজাহান ও সাইদুরকে আদালতে হাজির কোরে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে, তাদের প্রত্যেককে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
গত পাঁচ জুন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে গত ২৪ জুন শাহজাহান ও সাইদুরকে এবং ২৮ জুন অস্ত্র ব্যবসায়ী ভোলাকে আটক করে পুলিশ।




