এসএসসি পরীক্ষার্থী হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ
এসএসসি পরীক্ষার্থী নীরব হত্যাকারীদের বিচারের দাবিতে লৌহজংয়ের বিভিন্ন পয়েন্টে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে স্কুলের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী।সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কুমারভোগ পদ্মাসেতু পুনর্বাসন কেন্দ্রর সামনে, মেদেনি মন্ডল সড়কে এবং পদ্মাসেতুর টোল প্লাজা এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়।এসময় ঢাকা-মাওয়া মহাসড়কে দুই কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। ঘণ্টাখানেক অবরোধের পর সড়ক ছেড়ে চলে যায় আন্দোলনকারীরা।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় নীরবের দুই বন্ধু রাব্বি ও আলাল নীরবকে ডেকে নিয়ে যায়। পরে শুক্রবার দুপুরে কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রের পাশের পুকুর পাড় থেকে নীরবের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।




