‘এক মুহূর্ত বেঁচে থাকার ইচ্ছা ছিল না’
বিনোদন ডেস্ক: ‘ইচ্ছাকৃত ভাবে ছবি বিকৃত করে নগ্ন ছবি ছড়িয়ে দেওয়া হয়েছিল। সেসময় ওই বিকৃত ছবিগুলি দেখে আমি দিনরাত কেঁদেছি। আমার বাঁচার ইচ্ছাই চলে গিয়েছিল। আত্মহত্যার চেষ্টা করেছিলাম। ট্রমার মধ্যে চলে গিয়েছিলাম আমি’। কথা গুলো বলছিলেন অভিনেত্রী তথা প্রাক্তন সমাজবাদী পার্টির সাংসদ জয়া প্রদা।সম্প্রতি পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এভাবেই ১০ বছর আগের জীবনের সেই কালোদিনগুলি নিয়ে মুখ খুললেন জয়া প্রদা।সেসময় তার সঙ্গে যা কিছু ঘটেছিল, সেই সবকিছুর জন্য সমাজবাদী পার্টির আরো এক নেতা আজম খানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন জয়া প্রদা। তার অভিযোগ, সেসময় তাকে যেভাবে আক্রমণ করা হয়েছিল তাতে তার আজম খানকে ‘পদ্মাবত’ এর খলজির মতোই মনে হয়।
জয়ার অভিযোগ, আজম খান তাকে ‘নাচনে ওয়ালি’ বলে সম্বোধন করতেন। জয়া জানান, আজম খান তার উপর অ্যাসিড হামলারও চেষ্টা সেসময় তাকে যেভাবে হেনস্থা করা হয়েছিল, যে প্রতি মুহূর্তে তার বেঁচে থাকাটাই অনিশ্চিত হয়ে পড়েছিল।সেসময় তার পাশে মুলায়ম সিংও পাশে দাঁড়াননি বলে অভিযোগ করেন জয়া। জয়াপ্রদা আরো জানান, যে অমর সিংয়ে তিনি তার গুরু মানতেন, তার সঙ্গেই যখন তার বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হয়েছিল, তখন তার এক মুহূর্ত বেঁচে থাকার ইচ্ছা ছিল না। সেসময় যদি তিনি অমর সিংয়ে রাখিও বাঁধতেন, তা নিয়েও নোংরা আলোচনা হত বলে দাবি করেন জয়া প্রদা।উল্লেখ, একসময় উত্তরপ্রদেশের রামপুর থেকে সমাজবাদী পার্টির সাংসদ নির্বাচিত হয় জয়াপ্রদা। ২০১০ সালে তাকে সমাজবাদী পার্টি থেকে বহিষ্কৃত করা হয়।




