257334

‘এসব কী হচ্ছে’ ক্যাটরিনাকে দীপিকা!

বিনোদন ডেস্ক: বলিউডে জনপ্রিয় দুই মুখ ক্যাটরিনা ও দীপিকা। প্রায়ই দেখা যায় বলিপাড়াড় নায়িকারা একে অন্যকে নিয়ে বেশ মজায় মেতে উঠেন।সম্প্রতি আবারো সে রকমই উদাহরণ তৈরি করলেন দুই বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং দীপিকা পাড়ুকোন।সম্প্রতি ইনস্টাগ্রামে লাল পোশাক পরে একটি স্লো মোশন ভিডিও পোস্ট করেন ক্যাটরিনা। মোহময়ী ক্যাটরিনার এই লুকে মেতে ওঠেন নেটিজেনরা।দেখা যায় ক্যাটরিনার ভক্তের তালিকায় আছেন দীপিকা পাড়ুকোন এবং বরুণ ধওয়ন এর মতো তারকারাও। ক্যাটরিনার ছবির নীচে দীপিকা রাগ দেখিয়ে কমেন্ট করেন যে, ‘এ সব কী হচ্ছে! এক্ষুনি বন্ধ করা দরকার। যদিও তার এই কমেন্টের পর ‘লাভ-আইড স্মাইলি’টিই বুঝিয়ে দেয় দীপিকার মুগ্ধতা।’

এরআগে বলিউডের বহু চর্চিত দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের বিয়েতেও বিশেষ অতিথি হিসেবে নিমন্ত্রিত ছিলেন ক্যাটরিনা। করণ জোহর সঞ্চালিত জনপ্রিয় টেলিভিশন শো ‘কফি উইথ করণ এ এসেও ক্যাটরিনা জানিয়েছিলেন যে দীপিকা ও রণবীরের বিয়ে নিয়ে কতটা উত্তেজিত তিনি।

ad

পাঠকের মতামত