256705

বাঁচা-মরার ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে ঢাকা খেলাটি দেখুন (সরাসরি)

হারলেই বিদায়। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে আগেই বিপিএলের চলমান ষষ্ঠ আসর থেকে বিদায় নেয় খুলনা টাইটানস। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ে সমাপ্তি চায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনা টাইটানস।জয়ে শেষ এবং জয়ে সুপার ফোরে খেলার স্বপ্নকে সামনে রেখেই ঢাকার মুখোমুখি খুলনা। শনিবার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।এই ম্যাচে ঢাকার বিপক্ষে খুলনা যদি জয় পায় তাহলে মাহমুদউল্লাহদের তেমন কোন লাভ নেই। খুলনার এই জয়ে লাভ হবে রাজশাহী কিংসের।

https://www.youtube.com/watch?v=1iLiCQXXexk

ad

পাঠকের মতামত