256856

কখন, কোথায় পাবেন বিপিএল প্লে-অফের টিকিট

ঢাকা ডায়নামাইটস বনাম খুলনা টাইটান্স ম্যাচ দিয়ে আজ শেষ হয়ে গেল বিপিএলের ৬ষ্ঠ আসরের লিগ পর্ব। একদিন বিরতি দিয়ে সোমবার (৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে প্লে অফ পর্ব। আর এই পর্বের জন্য টিকিট বিক্রি শুরু হবে চলতি মাসের ৩ তারিখ থেকে।প্রথম কোয়ালিফাইয়ার এবং এলিমেনেটরের টিকিট পাওয়া যাবে ৩ তারিখ থেকে। যেখানে দর্শকেরা দ্বিতীয় কোয়ালিফাইয়ারের টিকিট কিনতে পারবেন ৫ তারিখ থেকে।অপরদিকে বিপিএলের ফাইনালের টিকিট কেনা যাবে ৭ তারিখ।

শনিবার প্লে অফ ম্যাচগুলোর টিকিটের মূল্য জানানো হয়েছে। শের-ই-বাংলার দুটি বুথে বিক্রি হবে টিকিট। একটি সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম বুথ এবং আরেকটি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন বুথ থেকে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বুথে বিক্রি হবে টিকিট।টুর্নামেন্টের ফাইনালের সাধারণ গ্যালারির মূল্য ৪০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য ৪ হাজার টাকা। আর শেড দেওয়া গ্যালারির মূল্য ৫০০ টাকা, ক্লাব হাউজ ও ভিআইপি স্ট্যান্ডের মূল্য ১ হাজার টাকা করে। ফাইনালের টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার।প্লে-অফের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। অনলাইনেও এই পর্বের টিকিট পাওয়া যাবে।

টিকিটের মূল্য: এলিমিনেটর এবং কোয়ালিফায়ার-১ : গ্যালারি (রেগুলার) ৩০০, গ্যালারি (শেড) ৪০০, ক্লাব হাউজ ৭০০, ভিআইপি স্ট্যান্ড ৭০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ড ৪০০০। ২য় কোয়ালিফায়ার : গ্যালারি (রেগুলার) ১০০, গ্যালারি (শেড) ১৫০, ক্লাব হাউজ ৩০০, ভিআইপি স্ট্যান্ড ৩০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০। ফাইনাল : গ্যালারি (রেগুলার) ৪০০, গ্যালারি (শেড) ৫০০, ক্লাব হাউজ ১০০০, ভিআইপি স্ট্যান্ড ১০০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ড ৪০০০।

ad

পাঠকের মতামত